হাতের একজিমার জন্য একটা ভিডিওতে দেখেছিলাম, হাত ধোয়ার পর (তিন মিনিটের মধ্যে) ময়েশ্চারাইজার লাগালে নাকি বেশি কাজ করে।
এতদিন অন্য কাজের চাপে নিজের হাতের দিকে তাকানোই হয়নি, এই সপ্তাহ থেকে একটু মন দিচ্ছি।
গত ৫-৬ দিন ধরে চেষ্টা করছি।
বাসন মাজার পর সাথে সাথেই হাতে ক্রিম দিয়ে নিচ্ছি, দেরি করছি না।
রাতে ক্রিম দিয়ে পাতলা সুতির গ্লাভস পরে ঘুমাচ্ছি, প্রথম দুই রাত অভ্যাস না থাকায় ঘুমের মধ্যেই খুলে ফেলেছিলাম, এখন মোটামুটি সয়ে গেছে।
তালুর চুলকানিতে মাঝরাতে ঘুম ভাঙাটা এই কয়দিনে একবারও হয়নি।
কনুইয়ের ভাঁজটা অবশ্য এখনো মাঝে মাঝে চুলকায়।
আশেপাশে ভালো চর্মরোগ বিশেষজ্ঞ নেই বলে এভাবে টুকটাক শিখেই চালাতে হচ্ছে।
কেউ যদি রাতে গ্লাভস পরার অভ্যাস করে থাকেন, কীভাবে সয়ে নিয়েছিলেন জানতে ইচ্ছে করছে।

