মায়ের স্ট্রোকের পর ৮-৯ মাস ধরে নিজের হাতের একজিমার কথা খেয়ালই করিনি।
কাল রাতেও হাতের তালু আর কনুইয়ের ভাঁজে চুলকিয়ে ঘুম ভেঙে গেল।
বাসন মাজা, কাপড় কাচার পর হাত আরও ফেটে যায়। গ্লাভস অভ্যাস হয়নি এখনও।
শহরে ভালো চর্মরোগ বিশেষজ্ঞ নেই, কোন ক্রিম বিশ্বাস করে মাখব বুঝি না।
এখন মনে হচ্ছে (নিজের শরীরটাও) একটু সময় দেওয়া দরকার ছিল।
