← তালিকা

শরীরের সময় ›দৈনিক রুটিন

দাঁড়িয়ে কাজের পর পায়ের যত্ন

সারাদিন দাঁড়িয়ে কাজ করার পর সন্ধ্যাবেলা পা ফুলে যায় এবং সেই সাথে শুকিয়ে চুলকাতে শুরু করে, তাই আজ বাড়ি ফিরে প্রথমে ঠান্ডা জলে পা ধুয়ে তারপর ময়েশ্চারাইজার লাগালাম, আগে সরাসরি ক্রিম মাখতাম, তবে আজ একটু অন্যভাবে করলাম, প্রথমে হালকা তেল তারপর ক্রিম, দেখি কেমন লাগে।

দৌড়ানো শুরু করার পর থেকে ঘামের কারণে হাঁটুর পেছনটা একটু বেশি জ্বালা করছে, তাই ওখানে আলাদা করে লাগাতে হচ্ছে।

বই পড়তে পড়তে ক্রিমটা শুকানোর সময় দিলাম, কাল সকালে দেখব কেমন থাকে।

মন্তব্য 0

  • এখনও কোনো মন্তব্য নেই।
সব লেখার তালিকা দেখুন →