দাঁড়িয়ে কাজ করার পর সন্ধ্যায় পা ফুলে যায়, তাই আজ প্রথমে ঠান্ডা পানিতে পা ধুয়ে ময়েশ্চারাইজার লাগালাম।
তারপর হালকা দৌড়ে বের হলাম, ঘামের পর ত্বক একটু চুলকাচ্ছিল, বাসায় ফিরে সাথে সাথে গোসল সেরে আবার লোশন দিলাম।
রাখা হলো-
– গোসলের পরপর ময়েশ্চারাইজার
– চুলকানি হলেও হাত না দেওয়া
রাখা হয়নি-
– কাজের বিরতিতে হাতে ক্রিম দেওয়া, ভুলে গিয়েছিলাম

রাতে বই নিয়ে বসেছিলাম, কিন্তু পাতা উল্টাতে উল্টাতেই চোখ লেগে গেল।
