সারাদিন দাঁড়িয়ে কাজ করার পর সন্ধ্যায় পা ফুলে যায়, এটা তো রোজকার ব্যাপার। কিন্তু ২ সপ্তাহ ধরে দৌড়ানো শুরু করার পর থেকে দৌড় শেষে ঘাম শুকালে গোড়ালি আর হাঁটুর পেছনটা ভীষণ চুলকায়!
আজও তাই হলো, বাড়ি ফিরে গোসলের আগেই চুলকানি শুরু হয়ে গেল, ময়েশ্চারাইজার লাগিয়েও কমল না তেমন।
যাঁরা দৌড়ান তাঁরা কি দৌড়ের পরপরই ক্রিম লাগান, নাকি আগে গোসল সেরে নেন? এমন চুলকানি আপনাদের কারো হয় কি?
