← তালিকা

শরীরের সময় ›দৈনিক রুটিন

দুপুর থেকে কনুইয়ের টান

দুপুর থেকে ডেস্কে বসে কাজ করছিলাম, একটানা প্রায় সারাদিন। বিকেলের দিকে খেয়াল করলাম কনুইয়ের ভাঁজটা কেমন ‘টানটান’ হয়ে আছে, একটু চুলকাচ্ছেও। ঘরে এসি চলছিল সকাল থেকেই, তাই বোধহয় ত্বক আরও শুকিয়ে গেছে।

– সকালে গোসলের পর ক্রিম লাগিয়েছিলাম
– রাত 9টায় আবার লাগালাম, এবার একটু বেশি করে
– জল খাওয়ার কথা বারবার মনে করে করে খেতে হলো, নাহলে সহজেই ভুলে যাই

পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি, তাই বেশিরভাগ সময়টাই চেয়ারে বসেই কেটে যাচ্ছে। নড়াচড়া প্রায় হচ্ছেই না বলা যায়। বিকেলে সেকেন্ড হ্যান্ডে কেনা একটা ছোট টেবিল-ল্যাম্প এসে পৌঁছাল, সেটা গুছায়ে রাখতে গিয়ে একটু হাঁটাচলা হলো, ওইটুকুই আজকের হাঁটাচলা। কালকে একটু বেশি হাঁটার চেষ্টা করব ভাবছি।

মন্তব্য 0

  • এখনও কোনো মন্তব্য নেই।
সব লেখার তালিকা দেখুন →