← তালিকা

শরীরের সময় ›দৈনিক রুটিন

ওটমিল প্যাক আজও রয়ে গেল

শিফট শেষ করে ঘরে ঢুকেই হাত মুখ ধুলাম। ঘাড়ের কাছটা আজ আবার একটু লাল, মাস্কের ঘষায় হয়তো ঠিক জানি না। ধোয়ার পর ‘ময়েশ্চারাইজার’ লাগালাম, বেশি ঘষিনি শুধু হালকা চাপরে বসিয়ে দিলাম।

বিড়াল দুটো তখনও ঘুমে।
একটা এসে পায়ের কাছে গা ঘেঁষে শুয়ে পড়ল, সেই সময়টা ভালো লাগল।

আগে থেকে ভাবছিলাম ওটমিল দিয়ে প্যাক বানাব, উপকরণও কিনে রাখা আছে।
আজও হলো না।
বাটিটা একবার দেখলাম, তারপর আবার তুলে রেখে দিলাম।
কেন যে শুরুটা এত কঠিন লাগে বুঝি না।

শিফটের পর শরীর এমনিতেই ভারী থাকে, নতুন কিছু শুরু করার এনার্জি জোটে না।

আজ এখানেই থামি।

মন্তব্য 0

  • এখনও কোনো মন্তব্য নেই।
সব লেখার তালিকা দেখুন →