আজ কাজের ফাঁকে 3 বার উঠে দাঁড়ালাম, ঘড়ি ধরে না, খেয়াল হলেই দাঁড়িয়ে পড়ি। ল্যাপটপ খুলেই মেইল দেখা শুরু হয়ে গেছিল, তারপর মিটিং একটার পর একটা লেগেই ছিল। দুপুরের দিকে কাঁধ শক্ত হয়ে গেছিল, বাঁ পাশটায় একটু বেশি। হাত উপরে তুলে কিছুক্ষণ টানটান করলাম, তাতে সামান্য কমল, পুরোপুরি না।


বিকেলে মনে পড়ল সেকেন্ড হ্যান্ড থেকে আনা ফুট রেস্টটা এখনো বাক্স থেকেই বের করিনি। এতদিন সোফার তলায় পড়েছিল। বের করে পায়ের নিচে বসিয়ে দিলাম, প্রথমে একটু অস্বস্তি লাগছিল, উচ্চতাটা ঠিক মিলছিল না, পরে একটু একটু করে মানিয়ে গেল।
পরীক্ষার পড়াও চলছে সাথে সাথে, তাই মাথার ভেতর একটা তাড়া সবসময় থেকেই যায়, সেটাও বোধহয় শরীরে গিয়ে জমে। উদ্বেগ বাড়লে কাঁধ যে নিজে থেকেই উঁচু হয়ে যায়, সেটা টেরও পাই না অনেকক্ষণ। আজকেরটা এভাবেই লিখে রাখলাম, কাল আবার দেখব কতটা বদলাল।
