← তালিকা

শরীরের সময় ›সাপ্তাহিক ডায়েরি

এই সপ্তাহের হিসাব, আবার শুরু

আজ থেকে আবার শুরু করলাম, কাজের চাপে গত কয়েক সপ্তাহ কিছুই লেখা হয়নি, আজ হুট করে মনে পড়ল তাই বসলাম।

এই সপ্তাহের হিসাব –
– সারাদিন দাঁড়িয়ে কাজ, সন্ধ্যা হলেই পা ফুলে যেত, সাথে হাত-পায়ে চুলকানিও বাড়ত
– বৃষ্টির ভ্যাপসা গরমে গলার কাছটা লাল হয়ে ছিল প্রায় পুরো সপ্তাহ
– রাতে ময়েশ্চারাইজার লাগানো আবার শুরু করলাম, সকাল-রাত দুইবার
– দুইদিন হালকা দৌড়ালাম, বেশিদূর না, মিনিট পনেরো মতো, তাতেই হাঁপ ধরে গেল

রাতে ফোন হাতে না নিয়ে একটু পড়ার চেষ্টা করছি, বই হাতে থাকলে হাত চুলকানোর দিকে মন কম যায়, এটা এই সপ্তাহে খেয়াল করলাম।

পরের সপ্তাহে বালিশের পাশে ক্রিমের কৌটাটা রেখে দেব, ঘুম ভাঙলে চুলকে ফেলার আগেই হাতে চলে আসুক।

Raindrops on a car window blur the view of tall buildings and a parked white car outside. The scene

এই সপ্তাহের কথা এটুকুই।

মন্তব্য 2

  • চুপচাপ মেয়ে09.06

    সারাদিন দাঁড়িয়ে কাজ করাটা কষ্টের, পায়ের ফোলাভাব কতদিন ধরে চলছে?

  • → চুপচাপ মেয়েনীল আকাশলেখক09.06

    মাসখানেক ধরে

সব লেখার তালিকা দেখুন →