কাল রাতে হাতের তালু চুলকিয়ে রাত ২টায় ঘুম ভেঙেছিল, ভোর ৪টায় আবার।
কনুইয়ের ভাঁজেও লালচে ভাব বেড়েছে।
আজ যা করলাম –
– বাসন মাজার সময় গ্লাভস পরেছিলাম, তাও পরে হাত শুকিয়ে টানছিল।
– মায়ের ওষুধ গুছিয়ে রাখলাম, আজ ৪০ মিনিটে হয়ে গেল, আগে ১ ঘণ্টা লাগত।
– রাতে ঘুমানোর আগে হাতে ময়েশ্চারাইজার লাগালাম, এখনও পরীক্ষা করছি।
– বিকেলে রুটি বানাতে ময়দা মাখার সময় হাতে টান লাগল।
কাছাকাছি চর্মরোগ বিশেষজ্ঞ নেই, তাই নিজে নিজেই নোট রাখছি।
পরের সপ্তাহে রাতে গ্লাভস পরে ঘুমানো চেষ্টা করে দেখব।
