রাতে ফোন না ঘেঁটে বই পড়ব বলে ঠিক করেছিলাম, আজ ১০ দিন হল।
– প্রথম ৩ দিন ১০ পাতাও এগোয়নি
– এখন রোজ ২৫-৩০ পাতা পড়া হচ্ছে
– ১০ দিনে ১টা বই শেষ, ২৮০ পাতা
সারাদিন দাঁড়িয়ে কাজ করি বলে সন্ধ্যায় পা ফোলে, শোয়ার আগে পা তুলে বই ধরলে ফোনের চেয়ে চোখ কম ক্লান্ত লাগে।
এই মাসের লক্ষ্য ২টা বই, দেখা যাক কতদূর যায়।
