রাতে বসে পুরনো হিসাবের খাতাটা বের করলাম। প্রায় ৩ মাস হাত দিইনি, তাই পুরো হিসেব এলোমেলো হয়ে ছিল।
অবসরের পর হাতে সময় বেশি, তাই ভাবলাম পুরো টাকার হিসাবটা এক পাতাতেই গুছায়ে রাখব, আলাদা আলাদা খাতায় খুঁজতে গেলে সময়ই বেশি যায়।
আজ যা করলাম –
– পুরনো খাতা বের করা
– এই মাসের খরচ কলাম আলাদা করা
– সামনের বিয়েগুলোর উপহারের টাকা আলাদা লিখে রাখা
পুরনো জিনিস কিনে ঘর গোছাচ্ছি বলে খরচটাও গুলিয়ে যাচ্ছিল, এবার থেকে সব এক জায়গায় লিখব ঠিক করলাম।
