আজ সকাল থেকে একটা ‘প্ল্যান’ লিখছিলাম, পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি।
সারাদিন বাড়িতে বসে কাজ করি তো, চেয়ার থেকে উঠিই না বলতে গেলে। সন্ধ্যার দিকে মাথাটা এমন ঝিমঝিম করে যে বই খুলেও পাতা উল্টে যাই, কিছুই মাথায় ঢোকে না। আজ 9টা থেকে বসেছিলাম, ঘণ্টাখানেক পরেই উঠে পরেছি, মন বসছিলই না!
তাই ভাবলাম ‘রুটিনটা’ লিখেই ফেলি, নিজেকে একটু বাঁধার জন্য —
– সকালে অফিসের আগে আধ ঘণ্টা
– রাতে খাওয়ার পর 1 ঘণ্টা
– সপ্তাহান্তে একটু বেশি, যদি মন ভালো থাকে
কিন্তু লিখে রাখলেই তো আর হয় না, মানিয়ে চলাটাই আসল কঠিন কাজ। মাথায় একটু অস্থিরতা কাজ করে বলে দিনলিপিও লিখি রোজ, তাতে মন কিছুটা হালকা হয়, তবে পড়াশোনার সময়টা তাতেই কমে যায় আবার।
যাঁরা এভাবে বাড়ি থেকে কাজ করে পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, রোজ ঠিক কতক্ষণ পড়াশোনা রাখলে চলে বলে মনে হয় আপনাদের?
