হারমোনিয়ামটা কয়েকদিন আগে আলমারি থেকে নামালাম।
বহুদিন এটাতে হাত দিইনি।
আজ নিয়ে 3 দিন হলো রোজ একটু একটু বাজাচ্ছি।
অফিস থেকে ফিরে রাতে হারমোনিয়ামের সামনে বসি।
(সারাদিন দাঁড়িয়ে কাজ, পা-টাও টনটন করছিল তখন।)
আজ যা হলো –
– রাগ ভৈরবীর সুরটা আবার ধরলাম
– আঙুল বারবার আটকে যাচ্ছিল
– তাল ঠিক রাখতে পারিনি একদম
– মোটে 15 মিনিট বাজিয়ে হাত ব্যথা করছিল
মেয়েবেলায় শিখেছিলাম, তারপর চাকরি-সংসারে সব ভুলে গেছি।
মা বলতেন, “হাত সরে গেলে আর ফিরে আসে না, রোজ ধরে থাকিস।”
এখন বুঝছি কথাটা কতটা ঠিক ছিল।
রোজ 15 মিনিট, সেটুকুই এখনকার লক্ষ্য।
আগামী কয়েকদিনও এভাবেই চালাব, একবারে বেশি না।
