আজ থেকে একটা ছোট্ট জিনিস ঠিক করলাম। মা-কে নিয়মিত ফোন করা।
কাজের চাপ আর মনের ভেতরের ছোটখাটো ‘অস্থিরতা’ নিয়ে এমনভাবে ডুবে থাকি যে, শেষ কবে ফোন করেছিলাম ঠিক মনে পড়ে না। মা অবশ্য কিছু বলেন না, সেটাই বেশি মনে লাগে।
তাই এই মাসে অন্তত 4বার ফোন করারকথা রাখলাম। প্রতি রবিবার সন্ধ্যায়, বেশি কথা না হলেও একবার গলা শুনে নেওয়া।
আজ প্রথমবার করলাম। কিছুক্ষণ কথা হলো, তাতেই ঠিক আছে।
এখানে লিখে রাখলাম যাতে পরের সপ্তাহে ভুলে না যাই।
