গত ৩ দিন ধরে হাতের একজিমা নিয়ে একটা ভিডিও দেখছিলাম, কাছে ভালো চর্মরোগ বিশেষজ্ঞ নেই তাই এভাবেই একটু একটু শিখছি।
কী শিখলাম—
– ময়েশ্চারাইজারে সেরামাইড থাকলে ভালো, লেবেল দেখে নিতে হয়
– সুগন্ধিযুক্ত ক্রিম এড়িয়ে চলাই ভালো
– হাত ধোয়ার ২ মিনিটের মধ্যে ক্রিম লাগাতে হয়, দেরি করলে কাজ তেমন হয় না
– শুধু ক্রিম না, রাতে তার ওপর একটু ভ্যাসলিনজাতীয় কিছু লাগালে হাত বেশি সময় নরম থাকে
কনুইয়ের ভাঁজটা একটু কম টানছে এখন। হাতের তালু এখনও রাতে চুলকায়।
বাসন মাজার পর গ্লাভস পরার অভ্যাসটা এখনও রপ্ত করতে পারিনি, সেটাই এখন সবচেয়ে কঠিন লাগছে।
