কাল রাতে ঘুম আসছিল না, ফোন স্ক্রল করতে করতে একটা ভিডিওতে একজন থেরাপিস্ট বলছিলেন, “চিন্তাটা এখন না, একটা নির্দিষ্ট সময়ে লিখবেন।” কথাটা শুনে থমকে গেলাম, কারণ সারাদিন বাড়ি থেকে কাজ করি বলে একা একা বসে থাকতে থাকতে উদ্বেগটা মাথায় বেশি ঘোরে। পরীক্ষা আর 2 মাস বাকি, সেই চিন্তাটাও সবসময় সাথে থাকে।
পদ্ধতিটা এরকম —
– রাত 9টায় 15 মিনিট ঠিক করলাম, নাম দিলাম ‘উদ্বেগের সময়’
– দিনের বেলা কোনো চিন্তা এলে খাতায় শুধু এক লাইনে লিখে রাখি, তখন ভাবি না
– ওই সময়ে বসে পুরনো লেখাগুলো পড়ি, কোনটা এখনো সত্যিই দরকারি সেটা দেখি
2 সপ্তাহ ধরে করছি। প্রথম কয়েকদিন রাতে বসেই আবার নতুন করে চিন্তা বাড়ছিল, কিন্তু এখন দিনের বেলা চিন্তাটা এলে “পরে লিখব” বলে একবার সরিয়ে রাখতে পারি। ঘুম পুরো ঠিক হয়নি, তবে রাত 12টার আগে চোখ বন্ধ হচ্ছে, আগে 2টা পর্যন্ত জেগে থাকতাম।
যাদের সারাদিন একা বাসায় থেকে কাজ করতে হয়, তাদের একবার ট্রাই করে দেখতে বলব 🙏
