গৃহস্থালির হিসাব নিয়ে একটা ভিডিও ক্লাস দেখছিলাম, একটা পাতায় সব লিখলেই হিসাব পরিষ্কার হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু আসল কথাটা অন্য জায়গায় ছিল, শুধু যা খরচ হয়ে গেছে সেটা লিখলে চলে না, যেটা এখনো হয়নি অথচ নিশ্চিত আসবে সেটাও আলাদা করে উপরে লিখে রাখতে হয় শিখলাম।
এই মাসে 3টে বিয়ের নিমন্ত্রণ পড়েছে, তার উপর পুরনো চেয়ার-টেবিল বদলানোর জন্য বাজারে ঘুরছি, সব একসাথে হিসাব করলে মাসের শেষে ব্যালেন্স ভালো দেখাচ্ছিল অথচ হাতে টাকা কম পড়ছিল, তাই এখন পাতার উপরে-
– এই মাসে যা নিশ্চিত খরচ হবে
– হাতে এখন যা আছে
– বাকি যা খরচযোগ্য
এই তিন ভাগ আলাদা করে লিখি, তারপর নিচে দিনে দিনে যা খরচ হয় সেটা লিখি, পুরনো জিনিস কেনার দাম আর নতুনের দাম পাশাপাশি লিখলে কতটা বাঁচলো সেটাও বোঝা যায়।
