আজ সকালে কাজের ফাঁকে একটু হাঁটতে বেরিয়েছিলাম।
গলি ছাড়িয়ে এই রাস্তাটায় এলে হঠাৎ চারপাশ একদম ফাঁকা হয়ে যায়।
গাছগুলো এত সবুজ যে ক্যামেরাটা বের না করে পারলাম না।
পরীক্ষা আর ২ মাস বাকি, তাই মাথায় সারাক্ষণ পড়ার চাপ ঘুরছে।

তার মধ্যে কাজও হুট করে বেড়ে গেছে, একসাথে তিনটা ডেডলাইন সামলাচ্ছি।
এই রাস্তাটা পার হতে হতে মনে হলো, আজকের মতো এইটুকু ফাঁকা সময়ই যথেষ্ট।
কোনো মানুষ ছিল না রাস্তায়, শুধু পাতার শব্দ আর নিজের পায়ের আওয়াজ।
ফিল্মে একটা ফ্রেম গেল, বাকিগুলো পরের হাঁটার জন্য রেখে দিলাম।
