ডেস্কে বসে বইটা খুলতেই বুকমার্কটা চোখে পড়ল। এটা নতুন কেনা না, বইয়ের সাথেই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে পেয়ে গেছিলাম, আলাদা করে কখনো কেনা হয়নি।
ঘরে বসে কাজ করিবলে সারাদিন প্রায় এই এক জায়গাতেই কাটে। পরীক্ষার আর 2 মাস বাকি, তাই রাতের দিকে একটু একটু করে পড়ার চেষ্টা করছি। আজ যতটুকু পড়া হলো, ঠিক সেই পাতাতেই বুকমার্কটা গুঁজে রাখলাম, কাল আবার সেখান থেকেই শুরু হবে।

পাশের গাছটাও ঠিক আগের জায়গাতেই আছে, কবে থেকে যে ওখানে আছে মনে নেই।
‘বুকমার্ক’ জিনিসটা এমনিতে খুব সামান্য, পাতা ভাঁজ করলেও চলে যায়, তাও কেন জানি এটা ছাড়া বইতে হাত দিতে ইচ্ছে করে না।
