কাল রাতে 2টায় ঘুম ভেঙে গেল।
হাতের তালু জ্বলছিল, কনুইয়ের ভাঁজেও।
নখ দিয়ে চুলকাতে চুলকাতে দেখি চামড়া উঠে এসেছে।
বাসন মাজার পর থেকেই হাত আরও শুকনো লাগে।
গ্লাভস পরে কাজ করার অভ্যাস নেই, হাতে পানি লাগলেই টনটন করে।
মা এখন কিছুটা সামলে নিয়েছেন।
এই প্রথম নিজের হাতের দিকে তাকানোর সময় পেলাম (এতদিন পাত্তাই দিইনি)।
এই ছোট শহরে চর্মরোগ বিশেষজ্ঞ বলতে কাছেপিঠে কেউ নেই।
কোন ক্রিম মাখব বুঝতেও পারছি না।
রাতটা আজও গুমোট, ঘুমও তেমনই ছেঁড়া ছেঁড়া।
