← তালিকা

মনের সময় ›মনের আবহাওয়া

গুমোট বিকেল

সকাল থেকেই আকাশটা কেমন চুপচাপ ভার করে আছে, বৃষ্টি নামব নামব করেও নামছে না, এরকম দিনে কিছু করতে ইচ্ছে করে না। মনটাও আজ সেরকম, একটা ভার চেপে বসে আছে, কারণটা খুঁজতে বসলাম না। খাতাটা টেবিলে খোলা পড়ে রইল সকাল থেকে, কলমটা হাতে নিয়েও আবার নামিয়ে রাখলাম।

পাশের ঘরে পুরনো রেডিওতে একটা গান বাজছিল, সেটাই শুনতে শুনতে বসে রইলাম অনেকক্ষণ। কাল আবার লিখব বলে ভাবলাম, আজ শুধু চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইলাম!

মন্তব্য 1

  • হাসিখুশি11.05 23:42

    আমার খাতাও এভাবে পড়ে থাকে, পুরনো গান শুনলে মনটা একটু হালকা লাগে

সব লেখার তালিকা দেখুন →