← তালিকা

মনের সময় ›চোখের জলের গল্প

সকালের আড্ডায় হাতটা নিয়ে প্রশ্ন এলো

আজ সকালে পার্কে হাঁটতে গিয়ে বসে গল্প করার সময় পাশের দিদি হঠাৎ আমার হাতটা ধরে জিজ্ঞেস করলেন এটা কী হয়েছে, এত মানুষের সামনে হুট করে প্রশনটা শুনে কেমন যেন থতমত খেয়ে গেলাম, হাসিমুখে শুধু বললাম গরমে একটু র‍্যাশ হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে খুব খারাপ লাগছিল।

অবসরের পর থেকে সংসারের সব খরচ একটা খাতায় গুছিয়ে রাখার চেষ্টা করছি, ওষুধ আর ক্রিমের খরচও তার মধ্যেই ঢোকে, তবু মাসের শেষে হিসেব মেলাতে গিয়ে দেখি ওষুধের পেছনেই সবচেয়ে বেশি টাকা যাচ্ছে, এই মরশুমে পরপর কয়েকটা বিয়ের নেমন্তন্নও আছে, সেখানে হাত ঢেকে রাখতে রাখতেও ক্লান্ত লাগে।

এতদিন উনিই সব সামলাতেন, নিজে করতে গিয়ে বুঝছি কতটা সময় লাগে, তার ওপর এই চুলকানিটা যেন বারবার মনে করিয়ে দেয় কিছু একটা ঠিক নেই! আজকের ব্যাপারটার পর থেকে মনটা সারাদিন ভার হয়ে রইল।

মন্তব্য 0

  • এখনও কোনো মন্তব্য নেই।
সব লেখার তালিকা দেখুন →