অবসর নেওয়ার পর সময় অনেক বেড়ে গেছে, কিন্তু সেই ফাঁকা সময়টাই চুলকানির দিকে নজর বেশি টানছে।
আগে অফিসের চাপে হাত-পা কখন চুলকাচ্ছে টেরও পেতাম না, এখন সারাদিন বাড়িতে বসে প্রতিটা মুহূর্ত গুনে গুনে টের পাই। কাল রাতেও হাত ঘষতে ঘষতে ঘড়ির কাঁটা ১টা পার হয়ে গেলো।
বউ বলল বসে বসে খালি এসব নিয়েই ভাবি বলে বেশি লাগে, কথাটা শুনে মনটা আরও খারাপ হয়ে গেল… কাজ থাকতে তো এত টেরও পেতাম না।
