আজকে রাতের শিফট শেষ করে বাসায় ফিরলাম ভোর ৫টায়।
কাপড় বদলেও শুতে ইচ্ছে করলো না, বসে রইলাম এমনি এমনি।
অনেকদিন ধরে ভাবছি নিজের হাতে ছোট কিছু একটা বানাবো। নোটবুকে প্ল্যানও লিখে রেখেছি, তবু হাত চলে না। আজ নিয়ে ৩ বার টেবিলে বসেছি, প্রতিবার দুই লাইন লিখে উঠে পড়ি।
বিড়াল দুটো পায়ের কাছে ঘুরছিল, খাবার দিলাম, আবার বসলাম। মাথার ভেতর একটাই কথা ঘুরছে, ‘শুরুটা এত কঠিন কেন’।
অফিসের মানুষগুলোর সাথেও কী করবো বুঝি না। বেশি কাছে গেলেও অস্বস্তি, দূরে থাকলেও খারাপ লাগে। শিফট উল্টেপাল্টে যাওয়ায় কারো সাথে ঠিকমতো কথাও হয়না আজকাল।
আপনারা তো জানেন, এই শিফটের জীবনে দিনরাতের হিসাবটাই গুলিয়ে যায়।
আজ রাতেও হয়তো একই রকম হবে, জানি।
