গত সাত দিন ধরে খাতাটা নিয়ে বসছি, তবু হিসেবটা কিছুতেই এক পাতায় ধরছে না।
অবসর নেওয়ার পর হাতে সময় অনেক, ভেবেছিলাম এবার সব একনজরে গুছিয়ে ফেলব।
কিন্তু গত মাসে সেকেন্ড হ্যান্ড থেকে একটা আলমারি কিনলাম ১৮০০ টাকায়, তার হিসেব একখাতে, এ মাসের দুটো বিয়ের শুভেচ্ছার খাম আরেক খাতে, পাসবই আর মোবাইলের অ্যাপ মিলিয়ে চারটে জায়গায় টাকা ছড়িয়ে আছে।
রাতে বসে সব একসাথে করতে গেলে মাথাটা কেমন গুলিয়ে যায়, চোখেও আজকাল আগের মতো জোর পাই না।
ছেলেমেয়েরা বলে অ্যাপে সব হয়ে যায়, কিন্তু আমার হাতের লেখা খাতাতেই ভরসা বেশি, আপ আর খাতা দুটোই রাখতে গিয়ে কাজ দ্বিগুণ হয়ে যাচ্ছে।
দাদা-দিদিরা, আপনাদের কারো কি এরকম হিসেব একজায়গায় আনতে গিয়ে সময় উল্টে যায়?
আজ সাতদিনেও এক পাতায় নামাতে পারলাম না, কাল আবার বসব।
