আজ হঠাৎ ঘড়ির কাঁটার আওয়াজটা কানে বাজল।
সকাল থেকে ল্যাপটপের সামনে বসে ছিলাম, কাজ শেষ করে দেখি প্রায় 9টা বেজে গেছে।
পরীক্ষার আর 2 মাস বাকি, অথচ বইটা আজও খোলা হয়নি।
মনে হচ্ছে ‘সময়টা’ কেমন হাত ফসকে যাচ্ছে।
কাল থেকে ঠিক করব ভাবছি, কিন্তু এই ভাবনাটা তো গত সপ্তাহেও একবার করেছিলাম।
কারও কি এমনটা লাগে মাঝেমধ্যে?
