আজ সকালে সেকেন্ড হ্যান্ড দোকান থেকে একটা ছোট আলমারি নিয়ে এলাম, দাম নিয়েছে 1200 টাকা, অবসরের পর প্রায় 8 মাস হলো, তাই ঘরের টুকটাক জিনিস এখনো পুরোপুরি গোছানো হয়নি বলে এরকম টুকিটাকি কেনাকাটা প্রায়ই করতে হচ্ছে।
বাসায় একটা খাতায় প্রতি মাসের হিসাব লিখে রাখি, কিন্তু এই ধরনের একবারের খরছ কোন কলামে ফেলব বুঝতে পারি না, মাসের সাধারণ খরচের সাথে মিলিয়ে ফেললে পুরো পাতাটাই এলোমেলো হয়ে যায়, তার ওপর এই মাসে আবার 3টা বিয়ের নেমন্তন্ন এসে গেছে, ওখানেও তো টাকা দিতে হবে, সেটাও কোন জায়গায় লিখব ঠিক বুঝছি না।
অবসরের পর হাতে সময় বেশি বলে হয়তো এসব ছোটখাটো খরচই বেড়ে গেছে, কিন্তু হিসাবটা এক পাতায় রাখাই এখন সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।
দাদা-দিদিরা, আপনারা এই ধরনের একবারের খরচ আলাদা করে রাখেন, নাকি সবকিছু একসাথেই লেখেন, একটু বলবেন?

