সারাদিন চেয়ার থেকে ওঠাই হয় না, কাজের চাপে ঘাড়-পিঠ সব শক্ত হয়ে গেছে।
আজ দুপুরের দিকে হঠাৎ মনটা কেমন অস্থির হয়ে উঠলো, কোনো কারণ ছাড়াই।
ডায়েরিটা টেনে নিয়ে দুটো লাইন লিখে ফেললাম, তাতে একটু হালকা লাগলো!
পরীক্ষার পড়া পড়ে আছে, কিন্তু আজ আর হাত দেওয়া হলো না।
কাল থেকে আবার নতুন করে শুরু করব ভাবছি।
