← তালিকা

একসঙ্গে ›খোলা আড্ডা

রাতের নোটবুকটা আজ প্রথম খুললাম

কাল রাতে হঠাৎ মনে হলো, ফোনে না লিখে একটা পুরনো খাতায় লিখব।

সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকি তো, রাত হলেই মাথার ভেতরটা কেমন এলোমেলো হয়ে যায়। কাজের চাপ, পরীক্ষার প্রস্তুতি, সব একসাথে ঘুরতে থাকে। তাই ঠিক করলাম শোয়ার আগে কিছুক্ষণ শুধু হাতে লিখব, ফোন সরিয়ে রেখে।

প্রথম দিন কী লিখব বুঝতে পারছিলাম না, তাই যা মাথায় এলো তাই লিখলাম –
– আজ ঘাড়টা খুব ব্যথা করছিল
– বিকেলে বৃষ্টি এলো, জানলা বন্ধ করতে ভুলে গেছিলাম
– সেকেন্ড হ্যান্ড দোকান থেকে আনা টেবিল ল্যাম্পটার আলো একটু কমই

Sunset Dusk

লিখতে লিখতে খেয়াল করলাম মনটা একটু হালকা লাগছে। সব সমাধান হয়ে যায় তা না, কিন্তু মাথার ভেতরের জিনিসগুলো খাতায় নেমে গেলে জায়গাটা একটু ফাঁকা লাগে।

পরীক্ষার আগে এই কয় মাস মন শান্ত রাখাটাই সবচেয়ে কঠিন কাজ মনে হচ্ছে এখন।

মন্তব্য 0

  • এখনও কোনো মন্তব্য নেই।
সব লেখার তালিকা দেখুন →