সারাদিন বসে বসে কাজ করে সন্ধ্যার দিকে ঘাড়টা একদম শক্ত হয়ে যায়। কম্পিউটারের সামনে থেকে শুধু চা খেতে আর ওয়াশরুমে যেতে ওঠা হয়, বাকি সময়টা একই ভাবে বসে থাকতে হয়।
কিছুদিন আগে সেকেন্ড হ্যান্ডে একটা ফুটরেস্ট কিনেছিলাম, ভেবেছিলাম পায়ের ভার একটু কমলে ঘাড়েও আরাম হবে। কিন্তু তেমন কোনো তফাত বুঝছি না, বরং রাতের দিকে গিয়ে আরও বেশি টনটন করে।
পরীক্ষা কাছেই চলে আসছে বলে চাইলেও বেশি উঠে হাঁটাচলা করতে পারি না, চেয়ারে বসেই বই খুলে রাখতে হয়। তার উপর মনটাও কেমন অস্থির থাকে, তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা খাতায় দিনের কথা লিখে রাখার চেষ্টা করছি, শুনেছিলাম এতে নাকি মাথা একটু হালকা হয়। কিন্তু কী লিখব বুঝে উঠতে না পেরে কয়েক লাইনেই থেমে যাই।
যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করেন আর সাথে পরীক্ষার পড়াও চালাচ্ছেন, তাঁদের মধ্যে কোনো দাদা বা দিদির কি এভাবে সারাদিন বসে থেকে ঘাড় বা কোমরে এমন টান ধরে? আর রাতে খাতায় লিখে রাখাটা সত্যিই মনটা শান্ত করতে সাহায্য করে, নাকি অন্য কিছু করাই ভালো?
