মাথাটা এমন এলোমেলো লাগে যে রোজ একটা নোট লিখব ভেবেছিলাম।
সেকেন্ড হ্যান্ড থেকে কেনা ছোট্ট একটা ডায়েরিতে শুরুও করেছিলাম, প্রথম কয়েক দিন মনও শান্ত লাগছিল।
তারপর কাজের চাপে ভুলে যাই। বাড়িতে বসেই কাজ করি বলে দিনগুলো একরকম মিশে যায়, রাতে মনে পড়ে যে আজও লেখা হয়নি।
লিখতে বসলেও কী লিখব বুঝি না, শুধু “আজ ভালো লাগেনি” এইটুকুই লিখে বন্ধ করে দেই।
আপনারা কেউ কি রোজ এভাবে নিজের মনের কথা লেখেন? খাতায় লেখেন নাকি ফোনেই লিখে রাখেন, কীভাবে ভুলে না গিয়ে চালিয়ে যান?
