সন্ধ্যার পর পড়তে বসলেই মাথাটা অন্য জায়গায় চলে যায়। সারাদিন বাড়ি থেকে কাজ করে চেয়ারে বসে থাকি, তারপর রাতে পরীক্ষার বই খুলি, কিন্তু মন বসে না।

পরীক্ষার আর 2 মাস বাকি, অথচ পড়াটা এখনো ঠিকমতো শুরুই হলো না বলে ভেতরে ভেতরে চিন্তা হচ্ছে।
কাল রাতেও বসেছিলাম, কিছুক্ষণ পরেই ফোন হাতে নিয়ে বসে ছিলাম বুঝতেই পারিনি।
সেকেন্ড হ্যান্ড থেকে একটা পড়ার টেবিল কিনেছিলাম, ওটাও এখন শুধু জিনিসপত্র রাখার জায়গা হয়ে গেছে।
যারা চাকরি বা বাড়ির কাজের পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা রাতে কীভাবে মন বসান? কোনো নির্দিষ্ট রুটিন মেনে চলেন, নাকি অন্য কোনো উপায় আছে?
