← তালিকা

একসঙ্গে ›খোলা আড্ডা

সারাদিন বসে থেকেও কিছুই এগোয় না

সারাদিন বাড়িতে বসে কাজ করি, চেয়ারটাও সেকেন্ড হ্যান্ড কেনা, তাও ঠিক বসতে পারি না, মন সেই এক জায়গায় আটকে থাকে, কাজের মাঝে হঠাৎ মাথাটা ফাঁকা হয়ে যায়।

পরীক্ষা সামনে চলে আসছে, পড়তে বসলেও লাইনগুলো চোখের সামনে দিয়ে চলে যায়, মাথায় ঢোকেনা।

বন্ধুরা বলে একটু হাঁটাহাঁটি করো, রিল্যাক্স করো, কিন্তু ঘর থেকে বের হতেও কেমন যেন ভয় লাগে।

আজকাল সন্ধ্যা হলেই বুকের ভেতরটা চেপে ধরে, কারণ ছাড়াই।

কাউকে ঠিকঠাক বলতেও পারিনা, বললে হয়তো বাড়াবাড়ি মনে হবে।

এই বসে থাকা দিনগুলো কবে বদলাবে জানি না, শুধু বসে বসে দেখছি সময়টা চলে যাচ্ছে।

মন্তব্য 0

  • এখনও কোনো মন্তব্য নেই।
সব লেখার তালিকা দেখুন →