আজ ল্যাপটপ বন্ধ করে উঠে দেখি জানালার বাইরে পুরো অন্ধকার।
সকাল থেকে একবারও চেয়ার ছেড়ে ওঠা হয়নি, শুধু কাজ আর মাঝে বইটা খুলে বসা, এভাবেই দিনটা কেটে গেলো।
পরীক্ষার আর 2 মাস বাকি, বইটা খুলে বসেছিলাম ঠিকই, কিন্তু একটা লাইনও মাথায় ঢুকলো না।

উঠে দাঁড়াতেই পিঠ আর পায়ের পাতা দুটো এমন ভার ভার লাগলো, মনে হলো সারাদিনে এক পাও নড়িনি অথচ সবচেয়ে ক্লান্ত লাগছে এখন!
চেয়ারটাও সেকেন্ড হ্যান্ড কেনা, তাও ঠিক বসার ভঙ্গিটাই যেন ভুলে যাচ্ছি আজকাল।
এভাবেই দিন যাচ্ছে, একই ঘরে বসে বসে, চিন্তাগুলা শুধু জমছে।
