ডায়েরি লেখা শুরু করেছি ১৫ দিন হলো।
রাতে ঘুমানোর আগে মাথায় যা ঘোরে সব লিখে ফেলি, তাহলে একটু শান্তি লাগে।
আজও লিখতে বসে দেখি একই কথা বারবার লিখছি, পরীক্ষারর চিন্তা, আর ফাঁকা সময়ে মন অস্থির লাগার কথা।
সারাদিন বাসায় বসেই কাজ করি তো, রাত হলে মাথাটা আরও বেশি চলতে শুরু করে কেন যেন।
আজ ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত ১১টা বেজে গেছে, তাও খাতা বন্ধ করতে ইচ্ছে করছিল না।
লিখে ফেললে কিছুটা হালকা লাগে ঠিকই, কিন্তু পরদিন সকালে আবার সেই একই চিন্তা মাথায় ফিরে আসে।
আপনাদের মধ্যে যারা ডায়েরি লেখেন, প্রতিদিন একই সময়ে লেখেন, নাকি যখন মন চায় তখন লেখেন?
