সারাদিন বাড়ি থেকে কাজ করি বলে চেয়ার থেকে ওঠাই হয় না বললেই চলে।
পুরনো চেয়ারটা পিঠে চাপ দিচ্ছিল বলে সেকেন্ড হ্যান্ড থেকে নতুন চেয়ার বদলে আনলাম, তাও বসে থাকতে থাকতে বুকের ভেতর ‘চাপ চাপ’ অনুভূতি হয়, বিশেষ করে বিকেলের দিকে বেশি হয়।
কাজও শেষ হয়নি, পরীক্ষার পড়াও বাকি, তাই উঠে একটু হাটতেও ভরসা পাই না, বসেই থাকি।
রাতে খাতা খুলে লিখতে বসলে মনটা একটু হালকা লাগে গো, তখন বুঝি আসলে শরীরে না, মাথার মধ্যেই কিছু জমে ছিল।
তবে দিনের বেলা যখন এভাবে হয় তখন কী করব বুঝি না।
বাড়ি থেকে কাজ করেন এমন কেউ কি আছেন এখানে, যাঁদের সারাদিন বসে থাকলে এভাবে হঠাৎ অস্থির লাগে? আপনারা তখন একটু উঠে হাঁটেন, নাকি অন্য কিছু করেন?
