সারাদিন ল্যাপটপের সামনে বসে ছিলাম, কাজ শেষ হতে হতে ঘড়িতে 9টা বেজে গেল।
হঠাৎ খেয়াল হলো, পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি, অথচ খাতাটা 3 দিন ধরে ছোঁয়াই হয়নি।
সেকেন্ড হ্যান্ড কেনা চেয়ারটায় বসে পিঠটা এখনও টনটন করছে! তবু ভাবলাম, আজকের দিনটা যেমনই কাটুক, একটু লিখে রাখি।
মনটা আজকাল বড্ড অস্থির থাকে, কী নিয়ে অস্থির তাও ঠিক বুঝি না। শুধু হাতটা খাতায় রাখলেই একটু হালকা লাগে।
এভাবেই কাটছে দিনগুলো।
