চা-টা কাজের মাঝে ভুলেই গেছিলাম।
2 বার বানিয়ে 2 বারই ঠান্ডা হয়ে গেল।

স্ক্রিনের সামনে বসে থাকতে থাকতে সময়টা কীভাবে যায় বুঝিই না।
সকাল 9টায় বসেছিলাম, উঠে দেখি বিকেল হয়ে গেছে।
পরীক্ষার আর 2 মাস বাকি, খাতাটাও আজ খোলা হয়নি।
মাথার মধ্যে শুধু একটা ‘তাড়া’ লেগেই আছে।
চেয়ারটাও সেকেন্ড হ্যান্ডই কেনা, তাও এখন টানা বসে থাকতে থাকতে পিঠটা ব্যথা করছে।
এমনিই লিখে রাখলাম, নাহলে আজকের দিনটা মনেই থাকত না।
