
কাজের ফাঁকে আজ হঠাৎ জানালাটা খুলে দিলাম।
সকাল থেকে ল্যাপটপের সামনেই বসে আছি, ঘাড়টা কেমন যেন জমে গেছে। ফ্রিল্যান্স কাজের এই সমস্যা, সারাদিন ওই জায়গাতেই বসে থাকতে হয়, উঠে হাঁটারও সময় বেড় হয় না।
জানালা খুলতেই বাইরের হাওয়াটা মুখে লাগল, আর মনে হলো এতক্ষণ কী রকম ‘বদ্ধ’ জায়গায় বসেছিলাম। ছোট্ট ব্যাপার, কিন্তু মনটা হালকা লাগল।
পরীক্ষার পড়াটা এখনো অনেক বাকি, রাতে খাতা খুলে বসলেও মন ঘুরপাক খায়। কাল রাতে নিজেকে বললাম, “আজ শুধু কটা লাইন লিখব, তাতেই হবে।” লিখেওছিলাম, কটা লাইনই।
সেকেন্ড হ্যান্ড টেবিলটাও এখনো ঠিকঠাক গুছিয়ে বসা হয়নি, জিনিসপত্র সব ছড়িয়ে আছে ওপরে। আস্তে আস্তে গোছাব ভাবছি।
বাড়ি থেকে কাজ করেন, এমন আপনারা অনেকের হয়তো এই রকম হয়, জানি না। তবে আজকের এই ছোট্ট জানালা খোলার মুহূর্তটা মনে থেকে যাবে।
