স্ক্রিনের সামনে বসে হঠাৎ বুকটা ধড়ফড় করে উঠল।
কোনো কারণ নেই, শুধু বসে কাজ করছিলাম, মাঝখানে হাত দুটো ঠান্ডা হয়ে গেল।
সকাল থেকে বাড়িতেই বসে আছি, চেয়ার থেকে প্রায় উঠিনি বললেই চলে।
সন্ধ্যা হয়ে গেছে টেরও পাইনি, ঘড়ি দেখে অবাক হলাম!
পরীক্ষার আর 2 মাস বাকি, অথচ আজ বই খুলেও বেশিদূর এগোতে পারলাম না।
মনটা কেমন এলোমেলো হয়ে থাকে, এক জায়গায় স্থির হতে চায় না।
খাতায় একটু লিখে রাখলাম, নাহলে ভুলে যাব।
এই রকম দিনগুলো মাঝে মাঝে আসে, কিছু করারও নেই আসলে।
