← তালিকা

একসঙ্গে ›খোলা আড্ডা

ঢাকের শব্দ শুনেই সকালটা কাটল

আজ সকাল থেকে বাইরে ঢাকের শব্দ শুনছি।
পাড়ার প্যান্ডেলের মাইকে গান বাজছে, কিন্তু আমি এখনও ল্যাপটপের সামনে বসে।

রিপোর্টটা শেষ করতে হবে, তাই বেরোনো হয়নি।
জানালা দিয়ে দেখলাম সবাই নতুন জামা পরে বেরিয়ে পরেছে, রাস্তাটা একদম সেজে গেছে।

একটু ‘অদ্ভুত’ লাগল, সবাই উৎসবে আর আমি এখানে বসে স্প্রেডশিট দেখছি।
মন খারাপ তা নয়, ঠিক এমনই লাগল, বুকের ভেতর একটা চাপ চাপ ভাবও হলো একটু।

চা বানিয়ে জানালার কাছে এসে একটু দাঁড়ালাম।
বাইরের আলো আর শব্দ দেখে মনে হলো, সময়টা চলেই যাচ্ছে, আমি শুধু রোজ এভাবে বসে থাকি।

কাজ শেষ করেই বেরোব ভাবছি, সন্ধ্যার দিকে।
এখন আবার স্ক্রিনে ফিরলাম।

মন্তব্য 0

  • এখনও কোনো মন্তব্য নেই।
সব লেখার তালিকা দেখুন →