আজ দুপুরে ল্যাপটপ খুলে রিপোর্টের কাজ করছিলাম, জানালার পাশেই বসা ছিলাম, হঠাৎ চোখ গেল রাস্তার ধারে রাখা একটা গাড়ির ছাদের দিকে, একটা বিড়াল উঠে বসে পড়েছে ওখানে।
প্রথমে মনে হলো কেউ কিছু ফেলে রেখেছে, পরে দেখি নড়ছে, একদম চুপচাপ বসে রইল 5 মিনিট মতো, নিজের মতো করে, কারো দিকে তাকাচ্ছিলও না।
সকাল থেকে বসে বসে পিঠটা একটু শক্ত হয়ে গিয়েছিল, এই সময় কাজ থেকে চোখ তুলে অমন একটা দৃশ্য দেখলে মাথাটা একটু হালকা লাগে, পরীক্ষার পড়া মাথায় ঘুরছিল তখনও, কিন্তু কয়েক মিনিটের জন্য সেটা সরে গিয়েছিল।
বিড়ালটা নেমে চলে যাওয়ার পরে আবার স্ক্রিনের দিকে ফিরলাম, কাজ তো বাকি ছিলই, কিন্তু মনটা আগের থেকে একটু শান্ত লাগছিল।
