মায়ের স্ট্রোকের পর থেকে নিজের হাতের দিকে তাকানোর সময় পাইনি, মা এখন কিছুটা সামলে উঠেছেন তাই প্রথমবার হাত নিয়ে বসলাম।
রাতে তালু আর কনুইয়ের ভাঁজে চুলকানি বেড়ে ঘুম ভেঙে যায়, বাসন মাজা-কাপড় কাচার পর হাত আরও শুকিয়ে ফাটে।
গ্লাভস পরেও বেশিক্ষণ কাজ করা যায় না।
কাছে ভালো চর্মরোগ বিশেষজ্ঞ নেই, কোন ময়েশ্চারাইজার [ভরসা] করে কিনব বুঝতে পারছি না।
প্রথমে কী মাখা শুরু করা উচিত?
