গত সপ্তাহে সেকেন্ড হ্যান্ড বাজার থেকে একটা পুরনো কাঁথা এনে ধুয়ে ব্যবহার শুরু করার পর থেকেই হাতের কব্জি আর গলার কাছটা লাল হয়ে চুলকাচ্ছে।
আগে থেকেই একজিমার ধাত আছে আমার, কিন্তু এবারের চুলকানিটা অন্যরকম লাগছে, রাতে বেশি বাড়ে।
সামনে কয়েকটা বন্ধুর বিয়ে আছে, হাতে দাগ নিয়ে যেতে ইচ্ছা করছে না।
কাঁথাটা আরেকবার ধুয়ে নিলে ঠিক হয়ে যাবে, নাকি বাদ দিয়ে দেওয়াই ভালো, দাদা-দিদিরা কেউ সেকেন্ড হ্যান্ড জিনিস থেকে এমন চুলকানির মুখোমখি হয়েছেন?
