রিটায়ার করার পর হাতে সময় বেশি, তাই আজকাল সেকেন্ড হ্যান্ড বাজারে ঘোরাঘুরি করি বেশি।
এবার বন্ধুর ছেলের বিয়েতে পরার জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম, একবার কেচে পরতেই গলার কাছে আর ঘাড়ে ফুসকুড়ি আর চুলকানি শুরু হয়েছে।
এই মাসে আরও 2টা বিয়ে বাকি আছে, দাদা-দিদিরা এই পাঞ্জাবি আবার কতবার কাচলে পরা যাবে, নাকি একদম বাদ দেওয়াই ভালো?

