রাতের ডিউটি শেষে বাসায় ফিরে ঘুমাতে গেলেই ঘাড়ে চুলকানি শুরু হয়।
সকালে উঠে দেখি লালচে দাগ বসে গেছে।
বিড়াল দুটো রাতে বিছানায় উঠে আসে, লোম থেকেই হচ্ছে নাকি ঘামের কারণে বুঝছি না।
শিফট পাল্টে পাল্টে ঘুমের সময় এলোমেলো, এটাও কি এর পেছনে কাজ করছে?
গত সপ্তাহে টানা 3 রাত ডিউটির পর চুলকানি সবচেয়ে বেশি ছিল।
আপনাদের কারো এমন হয়েছে, রাতের শিফটের সাথে চুলকানি বাড়া-কমার সম্পর্ক আছে কি?
