গত সপ্তাহে বন্ধুর মেয়ের বিয়েতে গিয়ে অনেক বছর পর শার্ট-টাই পরেছিলাম।
ফেরার পথে দেখি কলার ঘাড়ে লাগার জায়গাটা লাল হয়ে চুলকাচ্ছে।
এই মাসে আরও 3টা বিয়ে বাকি আছে, রিটায়ারের পর স্যুট প্রায় পরাই হতো না।
বয়স হওয়ার পর ত্বক কি এমন সংবেদনশীল হয়ে যায়, নাকি কাপড়ের দোষ, আপনাদের কারো কি এমন হয়েছে?
