অফিসে টার্গেটের চাপ বাড়ার পর থেকে রাতে ঘুম কমে গেছে, সাথে কনুই আর ঘাড়ে চুলকানিও বেড়েছে ।
মিটিং বা ডেডলাইন থাকলেই হঠাৎ চুলকানি বেড়ে যায়, সহকর্মীদের সামনে অস্বস্তি লাগে, রাতেও চুলকানিতে ঘুম ভেঙে যায় ।
নিম জল আর নারকেল তেল মাখছি, আরাম লাগলেও গত ২ সপ্তাহ প্রায় রোজ স্টেরয়েড ক্রিম মাখছি, এভাবে রোজ মাখলে চামড়ার ক্ষতি হয়ে যাবে না তো?
