কিছুদিন ধরে বাসা পাল্টানোর জন্য জিনিস গোছাচ্ছি।
পুরনো কিছু কার্ডবোর্ড বাক্স জোগাড় করেছি, খবরের কাগজ দিয়ে বাসনও মুড়ছি।
কাল প্রায় 3 ঘণ্টা একটানা বাক্স গুছিয়েছি।
তারপর থেকে দুই হাতের কব্জি আর আঙুলে চুলকানি শুরু হয়েছে, একটু লালচেও হয়ে গেছে।
আগে নিজের জিনিস গোছানোর সময় এমন হয়নি।
এখন বুঝতে পারছি না…
পুরনো কাগজ-বাক্স থেকে কিছু লেগে হচ্ছে, নাকি শুধু বেশিক্ষণ হাত খাটানোর জন্য?
গ্লাভস পরে কাজ করলে পার্থক্য হবে কি?
